প

প্রস্তাবিত

প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত।
প

প্রস্তাবনা

প্রস্তাবনা বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা।
প

প্রস্তাব

প্রস্তাব [ prastāba ] বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্হাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। প্রস্তাবক বিণ. প্রস্তাবকারী। প্রস্তাবনা বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত।
প

প্রস্তর যুগ

প্রস্তর যুগ — সভ্যতার যে প্রাচীন যুগে মানুষ পাথরের অস্ত্র পাত্র ইত্যাদি ব্যবহার করত, stone age.
প

প্রস্তর

প্রস্তর [ prastara ] বি. পাথর, পাষাণ, শিলা। [সং. প্র + √ স্তৃ + অ]। প্রস্তর যুগ — সভ্যতার যে প্রাচীন যুগে মানুষ পাথরের অস্ত্র পাত্র ইত্যাদি ব্যবহার করত, stone age. প্রস্তরীভবন বি. পাথরে পরিণত হওয়া। প্রস্তরীভূত বিণ. পাথরে পরিণত।
প

প্রসূতি

প্রসূতি বি. 1 প্রসবিনী, জননী; 2 (বিরল) উত্পত্তি, কারণ।
প

প্রসূতা

প্রসূতা বিণ. (স্ত্রী.) 1 উত্পন্না; ভূমিষ্ঠা; 2 সন্তান প্রসব করেছে এমন।