প

প্রস্হানোদ্যত

প্রস্হানপর, প্রস্হানোদ্যত বিণ. যাবার জন্য প্রস্তুত, যাবার উপক্রম করছে এমন।
প

প্রস্হানপর

প্রস্হানপর, প্রস্হানোদ্যত বিণ. যাবার জন্য প্রস্তুত, যাবার উপক্রম করছে এমন।
প

প্রস্হান

প্রস্হান [ prashāna ] বি. 1 যাত্রা, চলে যাওয়া, গমন; 2 প্রয়াণ। [সং. প্র + √ স্হা + অন]। প্রস্হানপর, প্রস্হানোদ্যত বিণ. যাবার জন্য প্রস্তুত, যাবার উপক্রম করছে এমন। প্রস্হিত বিণ. প্রস্হান করেছে এমন।
প

প্রস্হ

প্রস্হ1 [ prasha1 ] বি. 1 দফা (দুই প্রস্হ দাবি); 2 একই প্রয়োজনে ব্যবহার্য বস্তুসমূহ (এক প্রস্হ নতুন পোশাক, এক প্রস্হ বাসন)। [দেশি]। প্রস্হ2 [ prasha2 ] বি. 1 চওড়ার মাপ (দৈর্ঘ্য ও প্রস্হ); 2 বিস্তার, পরিসর; 3 পর্বতের সানুদেশ (হিমাদ্রিপ্রস্হ); 4 সমতল ভূমি (ইন্দ্রপ্রস্হ)। [সং. প্র + √ স্হা + অ]। প্রস্হচ্ছেদ বি. (বিজ্ঞা.) cross-section. প্রস্হদেশ বি. পর্বতের সানুদেশ।
প

প্রস্তুতি

প্রস্তুতি বি. 1 আয়োজন বা উদ্যোগ; 2 প্রস্তুত বা তৈরি থাকার ভাব; 3 নির্মাণ।
প

প্রস্তুত

প্রস্তুত [ prastuta ] বিণ. 1 তৈরি, নির্মিত (জিনিসটা বিদেশে প্রস্তুত); 2 সজ্জিত, তৈরি হয়ে রয়েছে এমন, উন্মুখ (যাবার জন্য প্রস্তুত); 3 সম্মত, রাজি (ক্ষমা চাইতে প্রস্তুত আছে); 4 আয়োজন সম্পূর্ণ হয়েছে বা করেছে এমন (কন্যাপক্ষ এখন প্রস্তুত)। [সং. প্র + √ স্তু + ত]। প্রস্তুতি বি. 1 আয়োজন বা উদ্যোগ; 2 প্রস্তুত বা তৈরি থাকার ভাব; 3 নির্মাণ। প্রস্তুতি-পর্ব বি. আরম্ভ বা আরম্ভের আয়োজন, উদ্যোগ ইত্যাদি।