ধ

ধরিত্রী

ধরিত্রী [ dharitrī ] বি. ধরণী, পৃথিবী। [সং. √ ধৃ + ইত্র + ঈ]।
ধ

ধর্তব্য

ধর্তব্য [ dhartabya ] বিণ. ১. ধারণযোগ্য; ২. গণনীয়, বিবেচ্য, গ্রাহ্য (ছোটখাটো দোষ ধর্তব্য নয়)। [সং. ধৃ + তব্য]।
ধ

ধরপাকড়

ধরপাকড় [ dhara-pākaḍ ] বি. ১. পুলিশ বা অনা কারও দ্বারা ব্যাপক গ্রেপ্তারকরণ; ২. পীড়াপীড়ি, ধরাধরি (চাকরির জন্য ধরপাকড় করা)। [ধরা ও পাকড়া দ্র]।
ধ

ধর

-ধর [ -dhara ] বিণ. ধারী, ধারণকারী (ভূধর, জলধর, নবজলধর, হলধর)। [সং. √ ধৃ + অ]।
ধ

ধম্মিল্ল

ধম্মিল্ল [ dhammilla ] বি. ১. খোঁপা, অলংকারে বা ফুলে শোভিত খোঁপা; ২. ঝুঁটি; ৩. চূড়া। [সং. ধম + √ মিল্ + অ]।
ধ

ধম্ম

ধম্ম [ dhamma ] বি. ধর্ম -র অমা. কথ্য রূপ। [প্রাকৃ. ধম্ম]।
ধ

ধন্যাক

ধন্যাক [ dhanyāka ] বি. ধনে, মশলারূপে ব্যবহৃত শস্যবিশেষ। [সং. ধন্য + আ (স্ত্রী.) + ক]।
ধ

ধন্য

ধন্য [ dhanya ] বিণ. ১. সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); ২. কৃতার্থ (স্নেহধন্য); ৩. প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য (‘তুমি ধন্য ধন্য হে’: রবীন্দ্র); ৪. (বাংলায় বিরল) ধনলাভকারী। ☐ বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)। [সং. ধন + য]। বিণ. স্ত্রী. ধন্যা। ধন্যবাদ বি. ১. প্রশংসাবাদ; ২. কৃতজ্ঞতা।
ধ

ধন্যবাদ

ধন্যবাদ বি. ১. প্রশংসাবাদ; ২. কৃতজ্ঞতা।