ধ

ধাতব

ধাতব [ dhātaba ] বিণ. ১. ধাতুসম্বন্ধীয় (ধাতব আওয়াজ); ২. ধাতুঘটিত (ধাতব পদার্থ)। [সং. ধাতু + অ]।
ধ

ধাত

ধাত [ dhāta ] বি. ১. মানসিক প্রকৃতি, স্বভাব, মেজাজ (তার ঘাত বোঝা শক্ত, ওসব আমার ধাতে নেই); ২. নাড়ি (ধাত ছেড়ে যাওয়া); ৩. শুক্র বা বীর্য (ধাতের রোগ)। [সং. ধাতু]। ধাতসহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন। ধাতস্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)।
ধ

ধাতস্হ

ধাতস্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)।
ধ

ধাতসহ

ধাতসহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন।
ধ

ধাড়া

ধাড়া [ dhāḍā ] বি. ১. তুলাযন্ত্র, দাঁড়িপাল্লা; ২. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [প্রাকৃ. ধড় < সং. ধট-তু. হি. ধড়া]।
ধ

ধাঙড়

ধাঙড় [ dhāṅaḍ় ] বি. অনুন্নত হিন্দু সম্প্রদায়বিশেষ; মেথর; ঝাড়ুদার। [হি. ধাঁগড়]।
ধ

ধাগা

ধাগা [ dhāgā ] বি. ১. কাঁথা, তোশক প্রভৃতি সেলাইয়ের উপযোগী মোটা সুতো; ২. মোটা সুতোর সেলাই। [হি. তাগা, ধাগা (=সুতো)]।
ধ

ধস্তাধস্তি

ধস্তাধস্তি [ dhastā-dhasti ] বি. ১. পরস্পরের প্রতি টানাটানি, হাতাহাতি; ২. দলবদ্ধভাবে হাতাহাতি, টানাটানি বা বলপ্রয়োগ (দূরে দাঁড়িয়ে সেই ধস্তাধস্তি দেখতে লাগলাম); ৩. দরকষাকষি (দোকানদারের সঙ্গে দাম নিয়ে ধস্তাধস্তি)। [দেশি]।
ধ

ধসন

ধসন [ dhasana ] বি. ধসা। [ধস দ্র]।
ধ

ধস

ধস [ dhasa ] বি. ১. খাড়া পাহাড় থেকে খসে-পড়া পাথর বা মাটির চাঙড় (ধস নামা); ২. মাটি বরফ পাথর ইত্যাদির বড় চাঙড় উপর থেকে সবেগে খসে পড়ার শব্দ। [হি. < সং. ধ্বংস (=নিপতন)]।