ধ

ধারয়িত্রী

ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী।
ধ

ধারয়িতা

ধারয়িতা [ dhāraẏitā ] (-তৃ) বিণ. যে ধারণ করে, ধারণকারী, ধারক। [সং. √ ধৃ + ণিচ্ + তৃ]। ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী।
ধ

ধারণ

ধারণ [ dhāraṇa ] বি. ১. হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); ২. মনে রাখা (উপদেশ ধারণ); ৩. স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); ৪. অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); ৫. পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); ৬. গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); ৭. বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।
ধ

ধারণীয়

ধারণীয় [ dhāraṇīẏa ] বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]।
ধ

ধামি

ধামি [ dhāmi ] বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]।
ধ

ধামালি

ধামালি [ dhāmāli ] বি. ১. রঙ্গ; ২. রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; ৩. কৃত্রিম বা কপট ঝগড়া; ৪. চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]।
ধ

ধামার

ধামার [ dhāmāra ] বি. ১. ধ্রুপদাঙ্গ সংগীতের তালবিশেষ (‘চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে’: রবীন্দ্র); ২. উচ্চাঙ্গ সংগীতের রাগিণীবিশেষ (ধামারে তান ধরেছে)। [তু. হি. ধমার]।
ধ

ধামসাধামসি

ধামসাধামসি [ dhāmasādhāmasi ] বি. ১. দলাইমলাই; ২. উদ্দাম নাচানাচি বা হুল্লোড়। [দেশি]।
ধ

ধামনিক

ধামনিক [ dhāmanika ] বিণ. ধমনিসম্বন্ধীয়। [সং. ধমনী + ইক]। ধামনিকা বি. ধমনী।