ধ

ধার্ম

ধার্ম [ dhārma ] বিণ. ধর্মবিষয়ক। [সং. ধর্ম + অ]।
ধ

ধার্মিক

ধার্মিক [ dhārmika ] বিণ. ধর্মপরায়ণ, ধর্মে অনুরাগী। [সং. ধর্ম + ইক]। বিণ. (স্ত্রী.) ধার্মিকী। বি. ধার্মিকতা।
ধ

ধারোষ্ণ

ধারোষ্ণ [ dhārōṣṇa ] বিণ. ধারায় দোহনের ফলে ঈষত্ উষ্ণতাযুক্ত, সদ্য দোহনের জন্য ঈষদুষ্ণ (ধারোষ্ণ দুগ্ধ)। [সং. ধারা + উষ্ণ]।
ধ

ধারিত

ধারিত [ dhārita ] বিণ. ১. ধরানো হয়েছে এমন; ২. গ্রাহিত; ৩. বাহিত; ৪. স্হাপিত। [সং. √ ধৃ + ণিচ্ + ত]।
ধ

ধারিণী

ধারিণী [ dhāriṇī ] বিণ. (স্ত্রী.) ধারণকারিণী (অস্ত্রধারিণী, প্রহরণধারিণী)। ☐ বি. (স্ত্রী.) পৃথিবী। ☐ পুং. বিণ. ধারী। [সং. √ ধৃ + ইন্ + ঈ]।
ধ

ধারণা

ধারণা [ dhāraṇā ] বি. ১. বোধ, অনুভূতি, উপলব্ধি (বস্তু সম্বন্ধে ধারণা, ঈশ্বর সম্বন্ধে ধারণা); ২. অনুমান, সংস্কার, বিশ্বাস (আমার দৃঢৃ ধারণা); ৩. সিদ্ধান্ত, নির্ধারণ (ভবিষ্যত্ জীবন সম্পর্কে ধারণা করা); ৪. স্মরণশক্তি, মেধা (ধারণাশক্তি); ৫. একাগ্রতা, মনকে একই বিষয়ে স্হাপন। [সং. √ ধৃ + ণিচ্ + অন + আ]। ধারণাতীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।
ধ

ধারণাতীত

ধারণাতীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।
ধ

ধারয়িষ্ণু

ধারয়িষ্ণু [ dhāraẏiṣṇu ] বিণ. ধারণ করে আছে এমন, ধারণকারী, ধারণশীল। [সং. √ ধৃ + ণিচ্ + ইষ্ণু]।