ধ

ধাঁচা

ধাঁচ, ধাঁচা [ dhānca, dhāncā ] বি. ১. ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); ২. ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]।
ধ

ধাঁচ

ধাঁচ, ধাঁচা [ dhānca, dhāncā ] বি. ১. ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); ২. ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]।
ধ

ধাঁ করে

ধাঁ করে ক্রি-বিণ. ১. সহসা এবং সজোরে; ২. দ্রুত (ধাঁ করে পালাল)।
ধ

ধাঁই

ধাঁই বি. সহসা ও সজোরে মারার শব্দ।
ধ

ধাওয়া

ধাওয়া [ dhāōẏā ] ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, ‘ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু’: রবীন্দ্র)। ☐ বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ধাওয়ানো ক্রি. দৌড় করানো; তাড়ানো। ☐ বি. উক্ত উভয় অর্থে।
ধ

ধাওড়া

ধাওড়া [ dhāōḍā ] বি. (প্রধানত সাঁওতাল) কুলিদের কুঁড়েঘর বা বস্তি। [তু. মুণ্ডারি ওড়া (=গৃহ)]।
ধ

ধাউড়

ধাউড় [ dhāuḍ ] বিণ. ১. কপট, শঠ; ২. প্রবঞ্চক। [তু. প্রাকৃ. ধাডী]।
ধ

ধসা

ধসা [ dhasā ] ক্রি. ১. (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); ২. ভেঙে পড়া (ভিত ধসে গেছে); ৩. দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ধসানো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
ধ

ধসানো

ধসানো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)।