ধাতু
ধাতু [ dhātu ] বি. ১. স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; ২. উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); ৩. স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); ৪. শুক্র (ধাতুদৌর্বল্য); ৫. (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; ৬. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; ৭. (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ধাতুগত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ধাতুগর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ধাতুঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ধাতুবিজ্ঞান, ধাতুবিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ধাতুময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ধাতুমল বি. মরচে, জং। ধাতুরূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের...
ধাক্কা সামলানো
ধাক্কা সামলানো ক্রি. বি. ১. সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; ২. সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।
ধাক্কা
ধাক্কা [ dhākkā ] বি. ১. ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); ২. সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); ৩. সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ☐ ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. ১. সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; ২. সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।
ধাঁধা
ধাঁধা [ dhān̐dhā ] বি. ১. দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); ২. ধোঁকা, সংশয়, ধন্দ; ৩. দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; ৪. কৌতূহলজনক ও বিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি। ☐ ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)। [প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]। ধাঁধানো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।