ধ

ধর্মচক্র

ধর্মচক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন।
ধ

ধর্মাচরণ

ধর্মচর্যা, ধর্মাচরণ বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা।
ধ

ধর্মচর্যা

ধর্মচর্যা, ধর্মাচরণ বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা।
ধ

ধর্মচারী

ধর্মচারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক।
ধ

ধর্মচিন্তা

ধর্মচিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা।
ধ

ধর্মচ্যুত

ধর্মচ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট।
ধ

ধর্মজীবন

ধর্মজীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন।
ধ

ধর্মঠাকুর

ধর্মঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব।