ধ ধা ধা1 [ dhā1 ] বি. (সংগীতে) স্বরগ্রামে ধৈবতের সংকেত বা সংক্ষিপ্ত রূপ (সা নি ধা পা)। ধা2 [ dhā2 ] (ব্যাক.) প্রকারবাচক প্রত্যয়বিশেষ (বহুধা, শতধা)। [সং. ধাচ্]।
ধ ধর্ম-অর্থ-কাম-মোক্ষ ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি।
ধ ধর্মঘট ধর্মঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা।