ধুম
ধুম1 [ dhuma1 ] বি. 1 প্রাচুর্য, আধিক্য (খাওয়ার কী ধুম?); 2 জাঁকজমক, সমারোহ (পুজোর ধুম, উত্সবের খুব ধুম)। ☐ বিণ. তুমুল (ধুম মারামারি, ধুম লড়াই)। [< সং. ধূম (অর্থান্তরিত)]। ধুমধাড়াক্কা বি. 1 জাঁকজমক; 2 শোরগোল (কালীপূজোর সময় যা ধুমধাড়াক্কা চলে!)। ধুমধাম বি. জাঁকজমক, ঘটা, সমারোহ (ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছে)। ধুম2 [ dhuma2 ] বি. অব্য. ভারী বস্তু পতনের বা কিল মারার শব্দ, দুম। [ধ্বন্যা.]।
ধুনা
ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]। ধুনা2, ধোনা [ dhunā2, dhōnā ] ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। ☐ বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন < সং. √ ধু (ণিজন্ত) > √ ধুনি-তু. হি. ধুনকনা]।