ধূপ
ধূপ [ dhūpa ] বি. সুগন্ধ ধোঁয়া উত্পাদনের জন্য প্রস্তুত গন্ধদ্রব্যবিশেষ বা তার বাতি (‘ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে’: রবীন্দ্র)। [√ ধূপ্ + অ]। ধূপকাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি। ধূপচি — ধুপচি -র বানানভেদ। ধূপন বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো। ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র (‘তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ’: রবীন্দ্র)। ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত।
ধুলোমুঠি ধরলে সোনামুঠি হয়
ধুলোমুঠি ধরলে সোনামুঠি হয় — ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে।
ধুলো
ধুলা, (কথ্য) ধুলো [ dhulā, (kathya) dhulō ] বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ধুলাপড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলোমুঠি ধরলে সোনামুঠি হয় — ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে।
ধুলা

ধুয়া
ধুয়া1, (কথ্য) ধুয়ো [ dhuẏā1, (kathya) dhuẏō ] বি. 1 গানের যে-অংশ দোহারেরা বারবার আবৃত্তি করে; 2 গানের যে-অংশ বারবার আবৃত্ত হয়, ধ্রুবপদ; 3 যে মত বা উক্তি বারবার আবৃত্তি করা হয়; 4 আবদার, ছুতো। [সং. ধ্রুবা]। ধোয়া, ধুয়া2 [ dhōẏā, dhuẏā ] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ধোয়ানি, ধুয়ানি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ধোয়ানি, ধুয়ানো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।