দ

দুষ্টক্ষুধা

দুষ্টক্ষুধা–বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা;  পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ।
দ

দ

দ১–বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ।  হাড়গোড় ভাঙ্গা দ–মাথাবুক হাঁটুর মধ্যে ঢুকিয়ে (দ-অক্ষরের মতো) বসে থাকতে হয় এমন অবস্থা। দ২–বি. দহ, জলাভূমি, গর্ত (‘পেটে পড়ল দ’: দ্বি.রা)। [দহ দ্র]। দয়ে মজানো ক্রি. বি.  ১. নদীগর্ভের গর্তে ডুবানো। ২. (আল.) বিপদে ফেলা, সর্বনাশ করা। -দ–বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)।
ধ

ধ্যানগম্ভীর

ধ্যানগম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত (‘ধ্যানগম্ভীর এই-যে ভূধর’: রবীন্দ্র)।
ধ

ধ্যানগম্য

ধ্যানগম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন।
ধ

ধ্যানধারণা

ধ্যানধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ।
ধ

ধ্যাননেত্র

ধ্যাননেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)।