থ থোড় থোড় [ thōḍ ] বি. ১. কলা গাছের ভিতরের সারাংশ; ২. ধান গাছের শিষ বার হবার অবস্হা; ৩. (ব্যঙ্গে, আঞ্চ.) অকিঞ্চিত্কর কিছু, কিছুই না (সবাই তাদের ভাগ পেল, আমি পেলাম থোড়)। [দেশি]।
থ থোক থোক [ thōka ] বি. ১. মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব); ২. দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি); ৩. থোকা, গুচ্ছ, রাশি (এক থোক ফুল)। [হি. থোক (=lump) সং. স্তবক]।
থ থিয়েটার থিয়েটার [ thiẏēṭāra ] বি. ১. নাট্যশালা, অভিনয়গৃহ; ২. নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। থিয়েটারওয়ালা বি. ১. নাট্যশালার মালিক বা পরিচালক; ২. অভিনেতা। থিয়েটারি বিণ. ১. অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); ২. নাটুকেপনায় পূর্ণ।
থ থিসিস থিসিস [ thisisa ] বি. ১. গবেষণাপত্র (তিনি এখন থিসিস লেখায় ব্যস্ত); ২. তত্ত্ব (তাঁর ওই থিসিস এখন আর কেউ মানে না)। [ইং. thesis]।
থ থিরথিরানি থিরথিরানি [ thira-thirāni ] বি. মৃদু কম্পন, থিরথির করে কাঁপা (ঝাউপাতার থিরথিরানি)। [দেশি থিরথির-ধ্বন্যা.]।