থ থাউকো থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।
থ থাউকা থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।
থ থেবড়া থেবড়া [ thēbaḍā ] বিণ. চ্যাপটা, ভোঁতা (থেবড়া নাক)। [দেশি]। থেবড়ানো ক্রি. চ্যাপটা করা। ☐ বিণ. উক্ত অর্থ।
থ থোপনা থোপনা [ thōpanā ] বি. ১. বড় গুচ্ছ, থোপা (গোরুর লেজের থোপনা); ২. (অবজ্ঞায়) ভারী চিবুক (থোপনা ধরে নেড়ে দেওয়া)। [বাং. থোপ < সং. স্তূপ]।
থ থুত্কার (থুৎকার) থুত্কার [ thut-kāra ] বি. ১. থুতু ফেলা; ২. থুঃ থুঃ আওয়াজ ৩. (আল.) ধিক্কার দেওয়া। [সং. থুত্ + √ কৃ + অ]।
থ থেকে থেকে [ thēkē ] অব্য. (বিভক্তি বা অনুসর্গ) ১. হইতে (ঘর থেকে, গাছ থেকে, কোথা থেকে); ২. চেয়ে, অপেক্ষা (সবার থেকে বড়)। [বাং. থাকিয়া]।