থ থিতু থিতু [ thitu ] বিণ. ১. স্হির, স্হিত (ঘোরাঘুরি অনেক তো হল, এবার একটু থিতু হও); নিশ্চল; থেমেছে এমন (গাড়িটা গেটের সামনে এসে থিতু হল)। [< সং. স্হিত]। থিতু হওয়া ক্রি. বি. থামা; এক জায়গায় স্হির হয়ে বসা।
থ থিতোনো থিতানো, থিতোনো ক্রি. ১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; ২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
থ থিতানো থিতানো, থিতোনো ক্রি. ১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; ২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
থ থিতা থিতা [ thitā ] ক্রি. থিতানো। [তু. সং. স্হিত]। থিতানো, থিতোনো ক্রি. ১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; ২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
থ থার্মোমিটার থার্মোমিটার [ thārmō-miṭāra ] বি. দেহের তাপনির্ণায়ক যন্ত্র, তাপমান যন্ত্র। [ইং. thermometer]।
থ থুক থুক [ thuka ] বি. থুতু (থুক দেওয়া, থুক ফেলা)। ☐ অব্য. বি. থুতু ফেলার শব্দসূচক (থুক করা)। [সং. থুত্কার]।
থ থিকথিক থিকথিক [ thika-thika ] অব্য. বি. পোকামাকড় বা প্রাণীর প্রচুর সংখ্যায় অবস্হানসূচক (পিঁপড়ে থিকথিক করছে)। [দেশি]।