তই

তই [ ti ] বি. আংটাহীন কড়াইবিশেষ। [দেশি]।

তঃ

ত৩, (বর্জি.) তঃ [ ta, tḥ ] (তস্) হতে, থেকে, তে প্রভৃতি ৫মী ও ৭মী বিভক্তির স্হানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)। [সং. তল্]।

তিল তিল করে

তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)।

ত্যানা

ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]।

তিলকাঞ্চন

তিলকাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা।

থোতা

থোতা – থোঁতা১-এর রূপভেদ।

নাম হওয়া

নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া।