থোপ

থোপ [ thōpa ] বি. গুচ্ছ, ছোট স্তূপ (থোপে থোপে ঘাস রাখা হয়েছে)। [সং. স্তূপ]।

থোড়াই

থোড়াই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)।

থৈ থৈ

থৈ, থৈ থৈ [ thai, thai thai ] যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ।

থৈ

থৈ, থৈ থৈ [ thai, thai thai ] যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ।

থেঁতো

থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।

থেঁতা

থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা।

থেঁতলানো

থেঁতলানো [ thēn̐talānō ] ক্রি. ১. পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); ২. শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।

থুবড়ি

থুবড়ি বিণ. স্ত্রী. থুবড়া২।

থুবড়ানো

থুবড়ানো ক্রি. নীচের দিকে মুখ করে বা হুমড়ি খেয়ে পড়া (মুখ থুবড়ে পড়া)। ☐বি. উক্ত অর্থে।