ত তক্তি তক্তি [ takti ] বি. ১. ছোট তক্তা; ২. কাঠের দোয়াত; ৩. লেখার সুবিধার্থে প্রস্তুত কাঠের ডেস্ক; ৪. তক্তার আকারে প্রস্তুত চারকোনা চ্যাপটা মিষ্টান্নবিশেষ; ৫. কণ্ঠাভরণবিশেষ। [ফা. তখ্তী]।
ত তক্তা তক্তা [ taktā ] বি. ১. কাঠের ফলক বা পাটা; ২. কাঠের তৈরি শোয়ার উপযোগী চৌকি (একখানা তক্তা পেতে শুয়ে পড়ল); ৩. কাগজের তা। [ফা. তখ্তা]।
ত তঁহি তঁহি [ tamhi ] (অব্য.) (ব্রজ. ও প্রা. বাং) ১. সেখানে; ২. সে; ৩. তা, তাহা; ৪. তাতে, তাহাতে। [সং. তস্মিন্]।