ত তজ্জনিত তজ্জনিত [ tajjanita ] বিণ. তা থেকে উত্পন্ন বা প্রসূত (ব্যর্থতা এবং তজ্জনিত মনঃকষ্ট)। [সং. তত্ + জনিত]।
ত তক্ষণ তক্ষণ [ takṣaṇa ] বি. ১. অস্ত্রের সাহায্যে কাঠ ইত্যাদি চাঁচা বা কোঁদা; ছুতোরের কাজ (তক্ষণে নিযুক্ত); ২. রেঁদা, বাইস। [সং. √ তক্ষ্ + অন]। তক্ষণাস্ত্র বি. ছুতোরের অস্ত্র, যে অস্ত্রে তক্ষণ করা হয়। তক্ষণী বি. তক্ষণাস্ত্র -র অনুরূপ।
ত তক্ষক তক্ষক [ takṣaka ] বি. ১. যে তক্ষণ করে অর্থাত্ ছুতোর; ২. অর্জুনের পৌত্র পরীক্ষিত্কে দংশনকারী সাপবিশেষ, অষ্টনাগের অন্যতম; ৩. গিরগিটিজাতীয় প্রাণিবিশেষ। [সং. তক্ষ্ + অক]।