তড়াক

তড়াক [ taḍāka ] বি. হঠাত্ লাফ বা লাফের বেগসূচক ভাব (তড়াক করে বিছানা থেকে লাফ দিল)। [দেশি]।

তড়কা

তড়কা [ taḍkā ] বি. ১. শিশুদের অঙ্গ-আক্ষেপমূলক রোগবিশেষ, শিশুদের খিঁচুনি রোগবিশেষ; ২. ধনুষ্টংকার রোগ। [তু. হি. তড়কনা]।

তটিনী

তটিনী [ taṭinī ] বি. নদী। [সং. তট + ইন্ + ঈ]।

তড়পানি

তড়পানি বি. আস্ফালন; উত্তেজনাজনিত অস্হিরতা; হম্বিতম্বি।

তছু

তছু [ tachu ] সর্ব. (ব্রজ.) তাঁর (‘তছু পায়ে মঝু পরণাম’: গো. দা.)। [সং. তস্য]।

তজবিজ

তজবিজ [ taja-bija ] বি. ১. বিচারবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, রায়; ২. বিচারবিবেচনা (তজবিজ করে দেখো); ৩. খোঁজখবর (যথেষ্ট তজবিজ না করে কাজ কোরো না); ৪. বন্দোবস্ত, ব্যবস্হা; ৫. কার্যপ্রণালী। [ফা. তজ্বিজ্]।

তট

তট [ taṭa ] বি. ১. তীর, কূল (সমুদ্রতট, নদীতট); ২. স্হল, উঁচু স্হান (কটিতট, ললাটতট); ৩. পর্বতের উপরের সমতলভূমি (গিরিতট)। [সং. √ তট্ + অ]।

তঞ্চিত

তঞ্চিত [ tañcita ] বিণ. ১. সংকুচিত; ২. ঘনীভূত, জমাট বেঁধেছে এমন; ৩. সংক্ষিপ্ত। [সং. √ তঞ্চ্ + ণিচ্ + ত]।

তজ্জাত

তজ্জাত [ tajjāta ] বিণ. তা থেকে প্রসূত বা উত্পন্ন, তজ্জনিত। [সং. তত্ + জাত]।

তজ্জন্য

তজ্জন্য [ tajjanya ] অব্য. সেই কারণে, সেই হেতু। [সং. তত্ + জন্য]।