ত্র্যংশ

ত্র্যংশ [ tryaṃśa ] বি. তৃতীয় অংশ বা ভাগ। [সং. ত্রি + অংশ]।

ত্র্যক্ষরা

ত্র্যক্ষরা বি. (স্ত্রী.) বেদমাতা প্রণবরূপা পরমা বিদ্যা।

ত্র্যক্ষর

ত্র্যক্ষর [ tryakṣara ] বি. ওঙ্কার, ওঁ মন্ত্র, প্রণব। ☐ বিণ. বর্ণত্রয়যুক্ত। [সং. ত্রি + অক্ষর]। ত্র্যক্ষরা বি. (স্ত্রী.) বেদমাতা প্রণবরূপা পরমা বিদ্যা।

ত্র্যঙ্ক

ত্র্যঙ্ক [ tryaṅka ] বিণ. (নাটকাদি সম্পর্কে) তিন অঙ্কবিশিষ্ট (ত্র্যঙ্ক নাটক)। [সং. ত্রি + অঙ্ক]।

ত্র্যঙ্গুল

ত্র্যঙ্গুল [ tryaṅgula ] বিণ. তিন আঙুল পরিমিত। [সং. ত্রি + অঙ্গুলি]।

ত্র্যম্বক

ত্র্যম্বক [ tryambaka ] বি. ত্রিলোচন, শিব। [সং. ত্রি + অম্বক (=চক্ষু)]।

ত্র্যাস্র

ত্র্যাস্র [ tryāsra ] বিণ. তেকোনা, তিন কোণবিশিষ্ট। [সং. ত্রি + অস্রি (কোণ) সমাসান্ত]।

ত্র্যহস্পর্শ

ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।

ত্র্যহ

ত্র্যহ [ tryaha ] বি. তিন দিনের সমষ্টি। [সং. ত্রি + অহন্]। ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।

তড়াগ

তড়াগ [ taḍ়āga ] বি. বড় ও গভীর পুকুর, দীঘি। [সং. তট + √ অগ্ + অ]।