ত্রৈবর্ষিক
ত্রৈবর্ষিক [ traibarṣika ] বিণ. যা তিন বছরে সম্পন্ন হবে। [সং. ত্রিবর্ষ + ইক (ভবিষ্যদর্থে)]।
ত্রৈবার্ষিক
ত্রৈবার্ষিক [ traibārṣika ] বিণ. ১. তিন বছর অন্তর অনুষ্ঠিত বা উত্পন্ন হয় এমন; ২. যার তিন বছর অতীত হয়েছে। [সং. ত্রিবর্ষ + ইক]।