ত্ব

ত্ব [ tba ] বি. ভাব, কাজ, বৃত্তি প্রভৃতি সূচক প্রত্যয়বিশেষ (দেবত্ব, বন্ধুত্ব, রাজত্ব)।

ত্বক

ত্বক [ tbaka ] (ত্বচ্) বি. ১. গায়ের চামড়া; ২. ছাল, বাকল (বৃক্ষত্বক); ৩. খোসা (ফলাদির ত্বক); ৪. স্পর্শেন্দ্রিয়। [সং. √ ত্বচ্+ ক্বিপ্]।

ত্বদীয়

ত্বদীয় [ tbadīẏa ] বিণ. ত্বত্সম্বন্ধীয়; ভবদীয়, তোমার। [সং. ত্বদ্ (=যুষ্মদ্) + ঈয়]।

ত্বর

ত্বর [ tbara ] বি. ১. বেগ, গতি; ২. দ্রুততা। [সং. √ ত্বর্ + অ]।

ত্বরণ

ত্বরণ [ tbaraṇa ] বি. (বিজ্ঞা.) বেগের ক্রমবৃদ্ধি, acceleration (বি. প.)। [সং. √ ত্বর্ + অন]।

ত্বরমাণ

ত্বরমাণ [ tbara-māṇa ] বিণ. ১. ত্বরান্বিত; ২. শীঘ্রকারী, ব্যস্ত, ক্ষিপ্রকারী, তাড়াতাড়ি করছে এমন। [সং. √ ত্বর্ + মান]।

ত্বরান্বিত

ত্বরান্বিত [ tbarānbita ] বিণ. ১. দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; ২. শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]।

ত্যজ্যমান

ত্যজ্যমান [ tyajya-māna ] বিণ. ত্যাগ করা হচ্ছে এমন, পরিত্যক্ত হচ্ছে এমন। [সং. √ ত্যজ্ + আন]।

ত্যজন

ত্যজন [ tyajana ] বি. ১. বর্জন, পরিহার করা; ২. ক্ষেপণ। [সং. √ ত্যজ্ + অন]।

তিতিবিরক্ত

ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।