তোলাপাড়া

তোলাপাড়া [ tōlā-pāḍ়ā ] বি. বারংবার চিন্তা, বারংবার এবং নানাভাবে চিন্তা ও বিচার (ব্যাপারটা নিয়ে খুব তোলাপাড়া করছে)। [বাং. তোলা৩ + পাড়া (দ্ব.)]।

তোলিত

তোলিত [ tōlita ] বিণ. ওজন বা তৌল করা হয়েছে এমন (তোলিত সোনা)। [সং. √ তুল্ + ণিচ্ + ত]।

তোলো

তোলো [ tōlō ] বি. মাটির বড় হাঁড়ি (তোলোতে রান্না, তোলোহাঁড়িতে রান্না)। [পো. talha]।

তোল্য

তোল্য [ tōlya ] বিণ. ১. ওজন করতে হবে এমন; ২. তুলনীয়। [সং. √ তুল্ + য]।

তোশক

তোশক [ tōśaka ] বি. বিছানায় পাতবার জন্য তুলোর গদিবিশেষ, mattress. [ফা. তোশক]।

তোষিত

তোষিত [ tōṣita ] বিণ. তুষ্ট করা হয়েছে এমন। [সং. √ তুষ্ + ণিচ্ + ত]।

তোসদান

তোসদান [ tōsa-dāna ] বি. গুলি বারুদ প্রভৃতি রাখার পাত্র। [ফা.]।

তৌজি

তৌজি [ tauji ] বি. প্রজাদের নাম এবং তাদের জমি ও খাজনার পরিমাণের তালিকা। [আ. তৌজী]।

তৌল

তৌল [ taula ] বি. ১. ওজন; ২. ওজন করা; ৩. দাঁড়িপাল্লা; ৪. তুলনা। [সং. তুলা + অ]।

তৌলন

তৌলন [ taulana ] বি. ওজন করা। [সং. তুলন + অ]।