ত ত্যক্তবিরক্ত ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।
ত ত্যক্ত ত্যক্ত [ tyakta ] বিণ. ১. পরিত্যাগ বা পরিহার করা হয়েছে এমন, বর্জিত (ত্যক্তসর্বস্ব); ২. বিরক্ত (ত্যক্ত কোরো না)। [সং. ত্যজ্ + ত]। ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।
ত ত্রয়ী ত্রয়ী [ traẏī ] বি. ১. ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তি; ২. ঋক্, সাম ও যজুঃ এই তিন বেদ (ত্রয়ীবিদ্যা)। ☐ বিণ. স্ত্রী. ত্রয় -এর অর্থে। ত্রয়ীধর্ম বি. তিন বেদের বিহিত ধর্ম।