তনিষ্ঠ

তনিষ্ঠ [ taniṣṭha ] বিণ. ১. অতি অল্প বা সামান্য; ২. অতি কৃশ। [সং. তনু (অল্প) + ইষ্ঠ]।

তনখা

তনখা [ tanakhā ] বি. ১. বেতন; ২. টাকা, তনকা। [ফা. তন্খোআহ্]।

তদেক

তদেক [ tadēka ] বিণ. ১. তার সঙ্গে এক বা অভিন্ন; ২. সেই একমাত্র, অনন্য (তদেকশরণ)। [সং. তদ্ + এক]। তদেকচিত্ত বিণ. তন্ময়, অনন্যমনা।

তদাত্মা

তদাত্মা [ tadātmā ] (-ত্মন্) বিণ. ১. তত্স্বরূপ; ২. তার সঙ্গে অভিন্ন। [সং. তদ্ + আত্মন্]। তাদাত্ম্য বি. তত্স্বরূপতা, অভেদ।

তদ্ধিত

তদ্ধিত [ taddhita ] বি. (ব্যাক.) শব্দের উত্তর বিহিত প্রত্যয়-যেমন দশরথ + ই = দাশরথি, দুরন্ত + পনা = দুরন্তপনা। [সং. তদ্ (সেই অর্থাত্ মূলশব্দে) + হিত (উপযুক্ত)]।

তদ্দ্বারা

তদ্দ্বারা [ taddbārā ] সর্ব. তার দ্বারা (তদ্দ্বারা এ কাজ হইবে না)। [সং. তদ্ + দ্বারা]।

তদ্দরুন

তদ্দরুন [ taddaruna ] ক্রি-বিণ. সেইজন্য। [সং. তদ্ + ফা. দরুন]।

তদ্দণ্ডে

তদ্দণ্ডে [ taddaṇḍē ] ক্রি-বিণ. সেই মুহূর্তে, তত্ক্ষণাত্ (সে তদ্দণ্ডে ঘর থেকে বেরিয়ে গেল)। [সং. তদ্ + দণ্ড + বাং. এ বিভক্তি]।