ত তদুপরি তদুপরি [ tadupari ] অব্য. ক্রি-বিণ. তার উপর, তার অতিরিক্ত, তা ছাড়া (তিনি বিদ্বান ও বুদ্ধিমান, তদুপরি তাঁর অর্থেরও অভাব নেই)। [সং. তদ্ + উপরি]।
ত তদীয় তদীয় [ tadīẏa ] বিণ. তার, সেই ব্যক্তির বা সেই ব্যক্তিসম্বন্ধীয় (তদীয় বাসভবন, তদীয় সংবাদ)। [সং. তদ্ + ঈয়]।
ত তদানীন্তন তদানীন্তন [ tadānīntana ] বিণ. তত্কালীন, তখনকাল (তদানীন্তন সভাপতি, তদানীন্তন অবস্হা)। [সং. তদানীম্ + তন]।
ত তদবধি তদবধি [ tadabadhi ] ক্রি-বিণ. সেই সময় থেকে, সেইসময় বা ঘটনার পর থেকে, সেই অবধি (তদবধি তার মনে শান্তি নেই)। [সং. তদ্ + অবধি]।
ত তদন্তর্বর্তী তদন্তর্বর্তী [ tadantarbartī ] (-র্তিন্) বিণ. তার ভিতরে; (সাধারণত) দুটি ঘটনা বা সময়ের মধ্যবর্তী। [সং. তদ্ + অন্তর্বর্তিন্]।
ত তদন্তর তদন্তর [ tadantara ] ক্রি-বিণ. তারপর (তদন্তর বহুদিন তাহাদের সাক্ষাত্ হয় নাই)। [সং. তদ্ + অন্তর]।