তন্নিমিত্ত

তন্নিমিত্ত [ tannimitta ] ক্রি-বিণ. সেইজন্য, সেইকারণে। [সং. তদ্ + নিমিত্ত]।

তন্নিবন্ধন

তন্নিবন্ধন [ tannibandhana ] (বর্ত. অপ্র.) ক্রি-বিণ. সেইজন্য, সেই কারণে। (তিনি তন্নিবন্ধন তথায় গমন করিলেন)। [সং. তদ্ + নিবন্ধন]।

তন্নতন্ন

তন্নতন্ন [ tanna-tanna ] ক্রি-বিণ. পুঙ্খানুপুঙ্খ, পাতিপাতি (তন্নতন্ন করে খুঁজে দেখা দরকার)। [সং. তদ্ + ন + তদ্ + ন]।

তন্দুর

তন্দুর [ tandura ] বি. রুটি, পাঁউরুটি প্রভৃতি সেঁকবার উনুনবিশেষ। [উ. তন্দুর < ফা. তনূর্]। তন্দুরি বি. রুটিবিশেষ।

তনয়া

তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে।

তনয়

তনয় [ tanaẏa ] বি. পুত্র, ছেলে (রাজার তনয়)। [সং. √ তন্ (=বিস্তার) + অয়]। তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে।

তনাদি

তনাদি [ tanādi ] বি. (ব্যাক.) সংস্কৃত ধাতুর গণবিশেষ। [সং. তন্ + আদি]।

তনিকা

তনিকা [ tanikā ] বি. রজ্জু, দড়ি। [সং. তন্ + অক + আ (স্ত্রী.)]।

তনিমা

তনিমা [ tanimā ] (-মন্) বি. (শরীরের) সূক্ষ্মতা বা মনোরম কৃশতা (‘জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা’: রবীন্দ্র)। [সং. তনু + ইমন্]।