তপোনিধি

তপোধন, তপোনিধি [ tapō-dhana, tapō-nidhi ] বি. তপস্যাই যার সম্পদ, তপস্বী, মুনি, ঋষি। [সং. তপঃ (তপস্) + ধন, নিধি]।

তপোধন

তপোধন, তপোনিধি [ tapō-dhana, tapō-nidhi ] বি. তপস্যাই যার সম্পদ, তপস্বী, মুনি, ঋষি। [সং. তপঃ (তপস্) + ধন, নিধি]।

তপসি

তপসে, (বিরল) তপসি [ tapasē, tapasi ] বি. সোনালি হলদে রঙের ছোট মাছবিশেষ। [< সং. তপস্বী]।

তপসে

তপসে, (বিরল) তপসি [ tapasē, tapasi ] বি. সোনালি হলদে রঙের ছোট মাছবিশেষ। [< সং. তপস্বী]।

তপস্যা

তপস্যা [ tapasyā ] বি. তপ, যোগ, ব্রত; পাপক্ষয় স্বর্গলাভ ব্রহ্মজ্ঞান জ্ঞানার্জন ইত্যাদি কোনো মহত্ উদ্দেশ্যে কঠোর সাধনা। [সং. তপস্ + য + অ + আ (স্ত্রী.)]।

তপস্বিনী

তপস্বিনী বিণ. বি. (স্ত্রী) তপস্বী (‘তপস্বিনী হে ধরণী’: রবীন্দ্র)।

তপস্বী

তপস্বী [ tapasbī ] (-স্বিন্) বিণ. বি. ১. সাধারণত সংসার ত্যাগ করে অরণ্যবাসী হয়ে যিনি কঠোর নিয়মে দেবতার আরাধনা করেন, তাপস, মুনি, যোগী; সর্বপ্রকার ইন্দ্রিয়মুখ বর্জন করে ঈশ্বরের সাধনায় নিযুক্ত ব্যক্তি; ২. (বর্ত. অপ্র.) অনুকম্পার পাত্র; ৩. তপসে মাছ। [সং. তপস্ + বীন্]। বিণ. বি. (স্ত্রী) তপস্বিনী (‘তপস্বিনী হে ধরণী’: রবীন্দ্র)।

তপনীয়

তপনীয় [ tapanīẏa ] বিণ. ১. উত্তপ্ত করবার উপযুক্ত; ২. উত্তপ্ত করা সম্ভব এমন; ৩. দনহীয়। ☐ বি. স্বর্ণ। [সং. √ তপ্ + অনীয়]।

তন্বী

তন্বী [ tanbī ] বি. বিণ. (স্ত্রী.) তনু অঙ্গ যার, কৃশাঙ্গী; যার দেহ কৃশ কিন্তু মনোরম। [সং. তনু + ঈ (স্ত্রী.)]।

তন্নিষ্ঠ

তন্নিষ্ঠ [ tanniṣṭha ] বিণ. সেই বিষয়ে নিবিষ্ট, তন্মনস্ক; একাগ্র। [সং. তদ্ + নিষ্ঠ]।