তবল

তবল [ tabala ] বি. কুঠার, কুড়ুল। [ফা. তওয়র্]। তবলদার বি. কুঠারধারী ব্যক্তি; কাঠুরিয়া।

তন্দ্রিত

তন্দ্রালু, তন্দ্রিত বিণ. ১. ঘুমাতে চায় এমন; ২. ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; ৩. আলস্যযুক্ত।

তন্দ্রালু

তন্দ্রালু, তন্দ্রিত বিণ. ১. ঘুমাতে চায় এমন; ২. ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; ৩. আলস্যযুক্ত।

তন্দ্রা

তন্দ্রা [ tandrā ] বি. নিদ্রার আবেশ, পাতলা বা হালকা ঘুম। [সং. √ তন্দ্র + অ + আ]। তন্দ্রাবেশ বি. ঘুমের ঝোঁক। তন্দ্রালু, তন্দ্রিত বিণ. ১. ঘুমাতে চায় এমন; ২. ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; ৩. আলস্যযুক্ত।

তদ্ব্যতীত

তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত [ tadbyatirikta, tadbyatīta ] বিণ. তদ্ভিন্ন, তা ছাড়া, তার অতিরিক্ত (আমি তদ্ব্যতিরিক্ত কাউকে জানি না; তদ্ব্যতীত বিষয়ে তাঁর জ্ঞান নাই)। ☐ ক্রি-বিণ. তা ছাড়া, তদ্ব্যতিরেকে (তিনি তদ্ব্যতিরিক্ত জানেন না)। [সং. তদ্ + বি + অতিরিক্ত, + অতীত]।

তদ্ব্যতিরিক্ত

তদ্ভব

তদ্ভব, তদ্‌ভব [ tadbhaba, tad-bhaba ] বিণ. ১. তা থেকে উত্পন্ন; ২. (ব্যাক.) সংস্কৃত থেকে উত্পন্ন, কিন্তু প্রাকৃত ভাষায় এবং তা থেকে বাংলা ভাষায় ক্রমশ পরিবর্তিত রূপে প্রচলিত- যেমন বাং. হাত < প্রাকৃ. হত্থ < সং. হস্ত। [সং. তদ্ + √ ভূ + অ]।

তদ্ভাবাপন্ন

তদ্ভাবভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ।

তদ্ভাবভাবিত

তদ্ভাবভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ।