তখন

তখন [ takhana ] ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। ☐ সমু. তব্য. ১. তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); ২. তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); ৩. অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। ☐ বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। তখনই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। তখনকার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।

তকরারি

তকরারি বিণ. ১. বিবাদের বিষয়ীভূত; বিচারাধীন; যা নিয়ে তর্ক বা বিচার চলছে এমন (তকরারি সম্পত্তি = disputed property); ২. কলহ প্রিয়।

তকরার

তকরার [ taka-rāra ] বি. ১. কলহ, ঝগড়াবিবাদ, কথা কাটাকাটি (তাদের মধ্যে তকরার লেগেই আছে); ২. বিচার। [আ. তক্রার]। তকরারি বিণ. ১. বিবাদের বিষয়ীভূত; বিচারাধীন; যা নিয়ে তর্ক বা বিচার চলছে এমন (তকরারি সম্পত্তি = disputed property); ২. কলহ প্রিয়।

তমা

তমা স্ত্রী. (বৃহত্তমা, প্রিয়তমা) তম৩।

তম

তম১ [ tama ] বি. ১. তমোগুণ; ২. রাহু; ৩. অন্ধকার। [সং. তম্ + অ]। তম২ [ tama ] সংখ্যার পূরক বা ভাগসূচক প্রত্যয় (অশীতিতম)। [সং. তমট্]। স্ত্রী. তমী (শততমী)। তম৩ [ tama ] তিন বা ততোধিক বস্তু বা ব্যক্তির মধ্যে একটির উল্লেখ বা সর্বাধিক উত্কর্ষ ও অপকর্ষসূচক প্রত্যয় (একতম, অন্যতম, বৃহত্তম, ক্ষুদ্রতম)। [সং. তমপ্-তু. তর]। স্ত্রী. তমা (বৃহত্তমা, প্রিয়তমা)।

তবে

তবে [ tabē ] অব্য. ১. তো হলে (সে যদি যায়, তবে আমি যাব না); ২. অতঃপর (এবার তবে যাই, তবে আসি); ৩. তারপর (আগে অভাবে পড়, তবে তো পয়সা চিনবে); ৪. কিন্তু, পক্ষান্তরে (করতে বলি না, তবে যদি কর, বারণও করব না); ৫. আক্রমণাত্মক হুংকার, আস্ফালন (‘তবে রে ব্যাটা ইসটুপিড’: সু. রা.)। [হি. তব্ + বাং. এ]।

তবুও

তবু, তবুও [ tabu, tabuō ] অব্য. তথাপি, তা সত্ত্বেও, তা হলেও (‘তবু মনে রেখো যদি যাই দূরে’: রবীন্দ্র)। [তু. ম. বাং. তবহুঁ]।

তবু

তবু, তবুও [ tabu, tabuō ] অব্য. তথাপি, তা সত্ত্বেও, তা হলেও (‘তবু মনে রেখো যদি যাই দূরে’: রবীন্দ্র)। [তু. ম. বাং. তবহুঁ]।

তবলদার

তবলদার বি. কুঠারধারী ব্যক্তি; কাঠুরিয়া।