তাপ্পি

তাপ্পি [ tāppi ] বি. ১. ছেঁড়া কাপড় ইত্যাদি সংস্কারের জন্য বাঁধা পটি, তালি (তাপ্পি-মারা মশারি); ২. (অশোভন) ধাপ্পা, গুলপট্টি। [বাং তু. সং. তল্লিকা]।

তাবাস

তাবাস [ tābāsa ] বি. অন্বেষণ, খোঁজ (তত্ত্বতাবাস)। [আ. তফহ্হ্রস]।

তাবিজ

তাবিজ [ tābija ] বি. ১. বাহুর অলংকারবিশেষ; ২. মাদুলি, কবচ। [আ. তবীজ]।

তামলি

তামলি [ tāmali ] বি. পানব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [সং. তাম্বূলী]।

তামরস

তামরস [ tāmarasa ] বি. ১. পদ্ম ফুল (‘মধুময় তামরস’: মধু.); ২. তামা; ৩. সোনা; ৪. বারো অক্ষরযুক্ত সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. তামর + স (সস্)]।

তামড়ি

তামড়ি [ tāmaḍi ] বি. তামাটে রঙের উপরত্নবিশেষ, garnet. [বাং. তাম (< তামা < সং. তাম্র) + ড়ি]।

তাবুত

তাবুত [ tābuta ] বি. ১. তাজিয়া; ২. নিশান; ৩. শেষ শয্যা। [আ. তাবুত্]।

তখনি

তখনই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্।

তখনই

তখনই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্।

তখনকার

তখনকার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।