ত তারিণী তারিণী [ tāriṇī ] বিণ. (স্ত্রী.) ত্রাণকারিণী, তারিকা। ☐ বি. (স্ত্রী.) দুর্গা। [সং. √ তৃ + ণিচ্ + ইন্ + ঈ]।
ত তারল্য তারল্য [ tāralya ] বি. ১. তরল অবস্থা, তরলতা; ২. চপলতা, চঞ্চলতা (শিশুসুলভ তারল্য); ৩. দৃঢ়তার অভাব। [সং. তরল + য]।
ত তামাশা তামাশা [ tāmāśā ] বি. ১. পরিহাস, ঠাট্টা, কৌতুক, মজা (তার সঙ্গে একটু তামাশা করেছি); ২. খেলা, বাজি। [আ. তমাশা]।
ত তামাদি তামাদি [ tāmādi ] বি. কিছু সম্পর্কে দাবি করার নির্দিষ্ট সময় উতরে যাওয়া। ☐ বিণ. দাবি করার নির্দিষ্ট সময়ে উতরে গেছে এমন, time-barred (তামাদি, দলিল, তামাদি হয়ে যাওয়া)। [আ. তমাদি]।
ত তাবত্ তাবত্ [ tābat ] বিণ. ১. সমুদয় (একথা তাবত্ লোকে জানে); ২. তত্সমুদয়, সেইপরিমাণ, অত (যাবত্ উপার্জন তাবত্ ব্যয়)। ☐ অব্য. সেই পর্যন্ত, তদবধি, ততক্ষণ (যাবত্ সে না আসে, তাবত্ অপেক্ষা করো)। ☐ সর্ব. সমস্ত লোক (এদেশের তাবতের মুখেই এই কথা)। [সং. তদ্ + বত্]।
ত তাফতা তাফতা [ tāphatā ] বি. ১. রেশম ও পশম মিশিয়ে তৈরি শীতবস্ত্রবিশেষ; ২. গাঢ় রঙের রেশমবস্ত্রবিশেষ, চেলিবস্ত্র। [ফা. তফ্তহ্]।