ত তিগ্ম তিগ্ম [ tigma ] বিণ. ১. তীব্র, তীক্ষ্ণ; উগ্র; ২. দাহজনক। [সং. √ তিজ্ + ম]। তিগ্মরশ্মি, তিগ্নাংশু বি. ১. সূর্য; ২. প্রখর রৌদ্র।
ত তাহে তাহে [ tāhē ] সমু. অব্য. (ব্রজ.) অধিকন্তু, তাতে আবার (‘একে কুহু যামিনী, তাহে কুলকামিনী)। ☐ সর্ব. (কাব্যে) ১. তাকে; ২. তাতে (তাহে ক্ষতি নাই)। [বাং. তাহা (< সং. তদ্) + এ]।
ত তালিম তালিম [ tālima ] বি. ১. শিক্ষা ও উপদেশ; শিক্ষণ; ২. অনুশীলন, কোনো বিদ্যার চর্চা বা নিয়মিত অভ্যাস (গানের তালিম)। [আ. তাআলীম্]।
ত তার্পিন তার্পিন [ tārpina ] বি. সরল বা চির জাতীয় বৃক্ষের নির্যাসে প্রস্তুত তেলবিশেষ। [ইং. turpentine]।
ত তার্কিক তার্কিক [ tārkika ] বি. বিণ. ১. তর্কশাস্ত্রে পণ্ডিত, নৈয়ায়িক; ২. তর্কপ্রিয়; ৩. তর্কে পটু। [সং. তর্ক + ইক]।
ত তারানা তারানা [ tārānā ] বি. খেয়াল-ধ্রূপদাদি উচ্চাঙ্গ সংগীতের নোম, তোম ইত্যাদি বোলযুক্ত রূপবিশেষ। [হি. তরানা]।
ত তারিফ তারিফ [ tāripha ] বি. ১. প্রশংসা, বাহবা (তারিফ করার মতো কাজ); ২. বাহাদুরি, কৃতিত্ব। [আ. তরীফ্]।