ত তদ্ভাব তদ্ভাব [ tadbhāba ] বি. সেই ভাব, তার বিশেষ ভাব, তার ধর্ম, প্রকৃতি বা অবস্হা; সেইবিষয়ক ভাবনা বা চিন্তা। [সং. তদ্ + ভাব]। তদ্ভাবভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ।
ত তদুপলক্ষ্যে তদুপলক্ষে, তদুপলক্ষ্যে [ tadupalakṣē, tadupalakṣyē ] ক্রি-বিণ. সেই প্রয়োজনে, সেই উদ্দেশ্যে। [সং. তদ্ + উপলক্ষ্য + বাং. এ বিভক্তি]।
ত তদুপলক্ষে তদুপলক্ষে, তদুপলক্ষ্যে [ tadupalakṣē, tadupalakṣyē ] ক্রি-বিণ. সেই প্রয়োজনে, সেই উদ্দেশ্যে। [সং. তদ্ + উপলক্ষ্য + বাং. এ বিভক্তি]।
ত তদারক তদারক [ tadāraka ] বি. ১. তদন্ত, অনুসন্ধান (চুরি-ডাকাতির তদারক করা); ২. তত্ত্বাবধান, দেখাশুনা (সম্পত্তির তদারক করা)। [আ. তদারুক্]। তদারকি বি. তদারক (এসব তদারকি করা কি কম ঝক্কির কাজ?)। [তদারক + বাং. ই]।
ত তদাকৃতি তদাকার, তদাকৃতি [ tadākāra, tadākṛti ] বিণ. সেইপ্রকার, সেইরকম, তাদৃশ, তত্তুল্য। [সং. তদ্ + আকার, আকৃতি]।
ত তদাকার তদাকার, তদাকৃতি [ tadākāra, tadākṛti ] বিণ. সেইপ্রকার, সেইরকম, তাদৃশ, তত্তুল্য। [সং. তদ্ + আকার, আকৃতি]।
ত তদবির তদবির [ tadabira ] বি. ১. দেখাশুনা বা পরিচালনা; ২. প্রয়োজনীয় ব্যবস্হা অবলম্বন (মামলার তদরির করা); ৩. উদ্দেশ্যসিদ্ধির চেষ্টা; জোগাড়যন্ত্র (চাকরির তদবির করা)। [আ. তদ্বীর]। তদবিরতদারক বি. দেখাশুনা বা পরিচালনা, তত্ত্বাবধান।