তদর্থে

তদর্থে ক্রি-বিণ. সেইজন্য, সেই কারণে।

তদর্থক

তদর্থক বিণ. ১. এই উদ্দেশ্যে বিহিত; ২. এই বিশেষ উদ্দেশ্যে কৃত, ad hoc (স. প.)।

তদর্থ

তদর্থ [ tadartha ] বি. তার অর্থ বা মানে। ☐ ক্রি-বিণ. সেইজন্য, সেই কারণে (তিনি তদর্থ বনে গমন করিলেন)। [সং. তদ্ + অর্থ]। তদর্থক বিণ. ১. এই উদ্দেশ্যে বিহিত; ২. এই বিশেষ উদ্দেশ্যে কৃত, ad hoc (স. প.)। তদর্থে ক্রি-বিণ. সেইজন্য, সেই কারণে।

তুলিত

তুলিত [ tulita ] বিণ. ১. উপমিত, তুলনা করা হয়েছে এমন (শারদশশীর সঙ্গে সেই মুখ তুলিত হয়েছে); ২. ওজন করা হয়েছে এমন, নিক্তিতে মাপ করা হয়েছে এমন। [সং. √ তুল্ + ত]।

তুলোধোনা করা

তুলোধোনা করা ক্রি. (কথ্য) প্রচণ্ড তিরস্কার বা প্রহার করা (ধরা পড়লে মেরে তুলোধোনা করবে)।

তুলো

তুলো [ tulō ] বি. তুলা১. -এর কথ্য রূপ। তুলোধোনা করা ক্রি. (কথ্য) প্রচণ্ড তিরস্কার বা প্রহার করা (ধরা পড়লে মেরে তুলোধোনা করবে)।

তুলি

তুলি [ tuli ] বি. রং লাগাবার বা ছবি আঁকার কাজে ব্যবহৃত লোমযুক্ত বর্তিকা বা লেখনীবিশেষ, বুরুশ, brush. [সং. তূলি]।

তুলন

তুলন [ tulana ] বি. ১. তুলনা; ২. পরিমাপ করা। [সং. √ তুল্ + অন]।

তুলকালাম

তুলকালাম [ tula-kālāma ] বি. ১. তুমুল ঝগড়া; ২. হুলস্হূল (সামান্য ব্যাপার নিয়ে কী তুলকালামই না হয়ে গেল)। ☐ বিণ. উক্ত অর্থে (তুলকালাম কাণ্ড)। [আ. তুল-ই-কলাম]।

তুরুক

তুরুক [ turuka ] অব্য. বিণ. তত্ক্ষণাত্, সঙ্গে সঙ্গে, চটপট, তাত্ক্ষণিক (তুরুক জবাব)। [তু. ফা. তুর্কি]।