তুরি

তুরি [ turi ] বি. ১. তাঁতের মাকু; ২. রণশিঙা। [সং. √ তুল্ + ই; √ তুর্ + ই]।

তুরস্কমণি

তুরস্কমণি [ turaska-maṇi ] বি. উপরত্নবিশেষ, ফিরোজা, নীলকান্তমণি, turquoise. [সং. তুরস্ক + মণি]।

তুরানি

তুরানি [ turāni ] বিণ. তুরস্কদেশীয়। ☐ বি. তুরকি যোদ্ধা। [সং. তুরুষ্ক-‘ইরানি’-র প্রভাবে সৃষ্ট]।

তিসি

তিসি [ tisi ] বি. তৈলপ্রদ বীজবিশেষ, তৈলবীজবিশেষ, মসিনা। [< সং. অতসী]।

তিলোদক

তিলোদক [ tilōdaka ] বি. তিলমিশ্রিত জল, শ্রাদ্ধে বা তর্পণে যা প্রদান করা হয়। [সং. তিল + উদক (জল)]।

তিলে

তিলে [ tilē ] বিণ. ১. তিলমিশ্রিত (তিলে খাজা); ২. তিলচিহ্নযুক্ত, spotted (তিলেখচ্চর)। [সং. তিল + বাং. এ < আ, উয়া]।

তিলি

তিলি [ tili ] বি. নবশাখ-এর অন্তর্গত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি, তু. সং. তিল + বাং. ই]।

তিলকশ্যাম

তিলকশ্যাম [ tilaka-śyāma ] বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + শ্যাম]।

তিলককামোদ

তিলককামোদ [ tilaka-kāmōda ] বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + কামোদ]।

তিয়াত্তর

তিয়াত্তর [ tiẏāttara ] বি. বিণ. ৭৩ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তেহত্তইড় < সং. ত্রিসপ্ততি]।