তরঙ্গাকুল

তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)।

তরঙ্গা

তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা।

তরঙ্গমালা

তরঙ্গমালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ।

তরঙ্গ

তরঙ্গ [ taraṅga ] বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)। [সং. √ তৃ + অঙ্গ]। তরঙ্গভঙ্গ বি. ঢেউয়ের খেলা। তরঙ্গমালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ। তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা। তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)। তরঙ্গাভিঘাত বি. ঢেউয়ের ধাক্কা। তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত। তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী। তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত। তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ (‘অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম’: গো. দা.)। তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন।

তন্ময়

তন্ময় [ tanmaẏa ] বিণ. (অন্য সমস্ত বিষয়ে নির্লিপ্ত থেকে) বিশেষ একটি ব্যাপারে অভিনিবিষ্ট, তদ্গতচিত্ত বা একাগ্রচিত্ত; কোনো একটি বিষয়ে যে তার মনকে সংলগ্ন করে (তন্ময় হয়ে ভাবা, তন্ময় হয়ে দৃশ্য দেখা)। [সং. তদ্ + ময়]। বি. তন্ময়তা, তন্ময়ত্ব।

তন্মনা

তন্মনস্ক, তন্মনা, (বর্ত. বিরল) তন্মনাঃ [ tanmanaska, tanmanā, (barta. birala) tanmanāḥ ] বিণ. একাগ্রচিত্ত, তদ্গতচিত্ত, অভিনিবিষ্ট (তন্মনস্ক হয়ে লিখছে)। [সং. তদ্ + মনস্ক, মনস্, বাং. মনা]।

তন্মনস্ক

তন্মনস্ক, তন্মনা, (বর্ত. বিরল) তন্মনাঃ [ tanmanaska, tanmanā, (barta. birala) tanmanāḥ ] বিণ. একাগ্রচিত্ত, তদ্গতচিত্ত, অভিনিবিষ্ট (তন্মনস্ক হয়ে লিখছে)। [সং. তদ্ + মনস্ক, মনস্, বাং. মনা]।