তলবানা

তলবানা বি. মামলার সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ বা তার খরচা।

তলব

তলব [ talaba ] বি. ১. ডেকে পাঠানো, হাজির হওয়ার জন্য হুকুম; আহ্বান (হুজুর আপনাকে তলব করেছেন, কৈফিয়ত তলব করা হয়েছে); ২. বেতন (এখনও গত মাসের তলব পাইনি)। [আ. তলব্]। তলবানা বি. মামলার সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ বা তার খরচা। তলবি বিণ. আহ্বানসূচক, হাজির হওয়ার নির্দেশসংক্রান্ত (তলবি চিঠি)।

তলদা

তলতা, তলদা [ talatā, taladā ] বি. সরু, নরম ও ফাঁপা বাঁশবিশেষ। [দেশি]।

তলতা

তলতা, তলদা [ talatā, taladā ] বি. সরু, নরম ও ফাঁপা বাঁশবিশেষ। [দেশি]।

তলতলে

তলতলে বিণ. অত্যন্ত নরম, প্রায় গলিত (আমগুলো পেকে তলতলে হয়ে গেছে)।

তলতল

তলতল [ tala-tala ] বি. খুব নরম বা প্রায় গলিত অবস্হা (তলতল করছে)। [দেশি]। তলতলে বিণ. অত্যন্ত নরম, প্রায় গলিত (আমগুলো পেকে তলতলে হয়ে গেছে)।

তলগড়

তলগড় [ tala-gaḍ় ] বি. (বর্ত. বিরল) তলে তলে বা গোপনে টাকার জোগাড়। ☐ বিণ. গড়িয়ে তলায় বা পেটের মধ্যে গেছে এমন (‘একবার মুখে দিয়ে দেখুন-কি বড়িয়া হয়েছে? এদিকে ছ’খানা তলগড়’: কেদার)। [তু. তল + গড়া]।

তর্জনী

তর্জনী [ tarjanī ] বি. হাতের বুড়ো আঙুলের পাশের আঙুল। [সং. √ তর্জ্ + অন + ঈ]।

তরোয়াল

তরোয়াল [ tarōẏāla ] বি. তরবারি, তলোয়ার। [সং. তরবারি]।

তরে

তরে [ tarē ] অব্য. (অনুসর্গ) (কাব্যে) জন্য, নিমিত্ত (‘সকলের তরে সকলে আমরা’: কামিনী.)। [< সং. অন্তরে?]।