ত তরিবত তরিবত [ tari-bata ] বি. ১. আদবকায়দা, ভদ্রতা ও সৌজন্যের রীতিনীতি; ২. উপদেশ, শিক্ষা (বাবা-মা কি কোনো তরিবতই শেখাননি?)। [ফা. তরবীয়ত্]।
ত তরিত্র তরিত্র [ taritra ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়, অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি; ২. নৌরক্ষক। [সং. √ তৃ + ত্র]।
ত তরা তরা [ tarā ] ক্রি. ১. পার হওয়া; ২. উদ্ধার পাওয়া (তাঁর দয়ায় কতজন তরে গেল); ৩. তরানো। ☐ বি. উক্ত সব অর্থে। [বাং. √ তরা < সং. √ তৃ]। তরানো ক্রি. বি. পার করা; উদ্ধার করা (কোনো রকমে আমাকে তরিয়ে দাও)।