ত তলিত তলিত [ talita ] বিণ. তেল বা ঘিয়ে ভাজা, ভাজা (‘বড় বড় ইছা মাছ করিল তলিত’: বি. গু.)। [হি. তলনা = (ভাজা)]।
ত তলানি তলানি [ talāni ] বি. ১. তরল পদার্থের যে অংশ থিতিয়ে নীচে পড়ে (চায়ের তলানি); ২. গাদ, কাইট। [সং. তল + বাং. আনি]।
ত তলাগুছি তলাগুছি [ talā-guchi ] বি. (আঞ্চ.) সাহায্য, সহায়তা (পিছনে থেকে তলাগুছি দেওয়া)। [বাং. তলা (নীচে, তলায়) + গুছি (মদত, সাহায্য)]।
ত তলা তলা [ talā ] বি. ১. নিম্নদেশ, তলদেশ (পায়ের তলা); ২. মূলদেশ (গাছতলা); ৩. কাছের পূজার জায়গা (কালীতলা, মনসাতলা); ৪. অঞ্চল (নিমতলা, রথতলা); ৫. দালানবাড়ির পরিচ্ছেদ বা উচ্চতার ভাগ (চারতলা)। [সং. তল + বাং. আ]।