তেজোহীন

তেজোহীন [ tējō-hīna ] বিণ. ১. নিস্তেজ; দুর্বল; ২. দীপ্তিহীন, ম্লান। [সং. তেজঃ + হীন]।

তেজীয়ান

তেজীয়ান [ tējīẏāna ] (-য়স্) বিণ. অতি তেজস্বী; মহা পরাক্রমশালী। [সং. তেজস্বিন্ + ঈয়সু]।

তেজোময়

তেজোময় [ tējō-maẏa ] বিণ. ১. জ্যোতির্ময়, দীপ্তিময়; ২. বীর্যবান। [সং. তেজঃ + ময়ট্]। স্ত্রী. তেজোময়ী।

তেজোগর্ভ

তেজোগর্ভ [ tējō-garbha ] বিণ. গর্ভে অর্থাত্ অভ্যন্তরে তেজ আছে এমন, তেজঃপূর্ণ। [সং. তেজঃ + গর্ভ]।

তেজালো

তেজালো [ tējālō ] বিণ. ১. তেজযুক্ত (তেজালো মেজাজ); ২. তীব্র (তেজালো কণ্ঠ)। [বাং. তেজ + আলো]।

তেজস্কর

তেজস্কর [ tējaskara ] বিণ. ১. বলদায়ক, শক্তিবর্ধক; ২. উদ্দীপক (তেজস্কর বক্তৃতা)। [সং. তেজস্ + √ কৃ + অ]।

তেকাঠি

তেকাঠি [ tēkāṭhi ] বি. (তিন কাঠি বা তিনটি দণ্ড থাকে বলে) ফুটবল খেলার গোলপোস্ট। [বাং. তে + কাঠি]।

তেঁতুলে

তেঁতুলে বিণ. ১. তেঁতুলের মতো আকৃতি বা স্বাদবিশিষ্ট; ২. অত্যন্ত টক স্বাদযুক্ত; ৩. পাজি, দুষ্ট (তেঁতুলে লোক)।