তেঁতুল

তেঁতুল [ tēntula ] বি. টক স্বাদের ফলবিশেষ বা তার গাছ। [সং. তিন্তিড়ী]। তেঁতুলে বিণ. ১. তেঁতুলের মতো আকৃতি বা স্বাদবিশিষ্ট; ২. অত্যন্ত টক স্বাদযুক্ত; ৩. পাজি, দুষ্ট (তেঁতুলে লোক)। তেঁতুলে বিছে — তেঁতুলের মতো আকৃতির লাল বিছে।

তেড়

তেউড়, তেড় [ tēuḍ, tēḍ ] বি. ১. কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; ২. চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]।

তেউড়

তেউড়, তেড় [ tēuḍ, tēḍ ] বি. ১. কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; ২. চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]।

তেঁএ

তেঁএ [ tēmē ] অব্য. (প্রা. বাং.) তদ্দ্বারা। [সং. তেন]। তেঁ2, তেঁই, তেঁউ, তেঁএ [ tē2, n̐tēm̐i, tēm̐u, tēm̐ē ] অব্য. (প্রা. বাং.) তাই, সেইজন্য, তজ্জন্য (‘অনেকের পতি তেঁই পতি মোর বাম’: ভা. চ.)। [সং. তেন]।

তেউটে

তেউটে [ tēuṭē ] বি. খেসারি ও অন্যান্য রকমের মিশ্রিত ডাল। [সং. ত্রিপুটাদি]।

তেইশে

তেইশে বি. বিণ. মাসের তেইশ তারিখ বা তারিখের।

তেইশ

তেইশ [ tēiśa ] বি. বিণ. ২৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রয়োবিংশ]। তেইশে বি. বিণ. মাসের তেইশ তারিখ বা তারিখের।

তৃষ্য

তৃষ্য [ tṛṣya ] বিণ. ১. কাম্য, বাঞ্ছনীয়; ২. লোভনীয়। [সং.√ তৃষ্ + য]।

তৃপ্তি

তৃপ্তি বি. সন্তুষ্টি, তৃষ্ণা বা কামনার নিবৃত্তি।