তেরিমেরি

তেরিমেরি [ tēri-mēri ] বি. ১. চোটপাট; ২. কর্কশ বাক্য প্রয়োগ, গালাগালি। [হি. তেরী মেরী]।

তেরিজ

তেরিজ [ tērija ] বি. অঙ্কের সমষ্টি বা যোগ (তেরিজ কষা)। [আ. তেরীজ]।

তেমতি

তেমতি ক্রি-বিণ. (কাব্যে) তেমন, সেইরকমভাবে।

তেমত

তেমত [ tēmata ] বিণ. (অপ্র.) সেইরকম। [বাং. তা + মত]। তেমতি ক্রি-বিণ. (কাব্যে) তেমন, সেইরকমভাবে।

তেভাগা

তেভাগা [ tēbhāgā ] বি. উত্পন্ন ফসলের একতৃতীয়াংশ, যা চাষির প্রাপ্য। [বাং. তে + সং. ভাগ + বাং. আ]।

তেপান্তর

তেপান্তর [ tēpāntara ] বি. (রূপকথা ও ছড়ায় বর্ণিত) জনহীন বিশাল মাঠ। [সং. ত্রি + প্রান্তর]।

তেন

তেন [ tēna ] অব্য. (প্রা. বাং.) ১. তেমন; ২. সেইজন্য, তাই। [সং. তদ্ + এন]।

তেত্রিশ

তেত্রিশ [ tētriśa ] বি. বিণ. ৩৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রয়স্ত্রিংশত্]।

তেতাল্লিশ

তেতাল্লিশ [ tētālliśa ] বি. বিণ. ৪৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিচত্বারিংশত্-তু. পা. তিচত্তালীসতি]।

তেতারা

তেতারা [ tētārā ] বি. ১. তিনটি তার বা তন্ত্রীবিশিষ্ট বাদ্যযন্ত্র; ২. সেতার; ৩. বীণাবিশেষ। ☐ বিণ. তিনটি তারযুক্ত। [বাং. তে (< সং. ত্রি) + সং. তার৫ ]।