তোরঙ্গ

তোরঙ্গ, তোরঙ [ tōraṅga, tōraṅa ] বি. লোহা বা ইস্পাতের তৈরি বড় বাক্স, পেটরা। [ইং. trunk]।

তোয়ালে

তোয়ালে [ tōẏālē ] বি. মোটা গামছাবিশেষ, towel. [পো. toalha]।

তোয়াজ

তোয়াজ [ tōẏāja ] বি. ১. মনোরঞ্জন, সন্তোষসম্পাদন (সবসময় তোয়াজ করে চলতে হয়); ২. আরাম; ৩. যত্ন, খাতির (তাকে বেশ তোয়াজে রেখেছে). [আ. তবাজ্জহ্]।

তোয়াক্কা

তোয়াক্কা [ tōẏākkā ] বি. ১. সমীহ; ২. কেয়ার; ৩. অপেক্ষা (কারও তোয়াক্কা রাখি না); ৪. ভয় (আমি কাউকে তোয়াক্কা করি না)। [তবাক্কু]।

তোয়া

তোয়া [ tōẏā ] ক্রি. তোয়ানো, হাত দিয়ে অনুভব করা বা খোঁজা। [তু. হি. টোহ্না]।

তোমা

তোমা [ tōmā ] সর্ব. (কাব্যে) ১. তুমি; ২. তোমাকে (‘তোমা চিনে সবে’); ৩. তোমার (তোমা বিনে, তোমা হেন)। [প্রাকৃ. তুহ্ম]।

তোমর

তোমর [ tōmara ] বি. প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্রবিশেষ, লোহার তৈরি বল্লমের মতো অস্ত্রবিশেষ। [সং. তু + বিচ্ + √ মৃ + অ]।

তোকমারি

তোকমারি [ tōka-māri ] বি. (প্রধানত পুলটিশে ব্যবহৃত) বীজবিশেষ। [ফা. তোখ্ম্-ই-রৈহান্]।

তোড়জোড়

তোড়জোড় [ tōḍ-jōḍ ] বি. ১. উদ্যোগ, প্রস্তুতি, আয়োজন; ২. সরঞ্জাম, উপকরণ। [বাং. তোড়া (ভাঙা) + জোড়া ?]।

তোড়

তোড় [ tōḍ ] বি. স্রোতের বেগ বা ধাক্কা (জলের তোড়ে ভেসে গেল)। [সং. √ তুড়্ + বাং. অ]। মুখের তোড় বি. বাক্যস্রোত, অনর্গল কথা।