ত তোড়ই তোড়ই [ tōḍ়i ] ক্রি. (ব্রজ.) ১. উত্পাটন বা ছিন্ন করে; ২. ভাঙে; ৩. খুলে ফেলে। [ তু. হি. তোড়না ]।
ত তেহারা তেহারা [ tēhārā ] বিণ. ১. তিগুণ; ২. তিন ভাঁজযুক্ত; ৩. তিন খেই সুতো একত্র তকে মোটা করা হয়েছে এমন (তেহারা সুতোয় বাঁধা)। [সং. ত্রি-হার > তেহার + আ (যুক্তার্থে)]।
ত তেলি তেলি [ tēli ] বি. বংশগতভাবে তেলের ব্যাবসায় নিযুক্ত হিন্দু জাতিবিশেষ। [বাং. তেল + ই]। স্ত্রী. তেলিনি, তেলেনি।