ত ত্রিপুরারি ত্রিপুরারি, ত্রিপুরান্তক [ tripurāri, tripurāntaka ] বি. (ত্রিপুর নামে অসুরকে নিধন করেছিলেন বলে) শিব। [সং. ত্রিপুর + অরি, অন্তক]।
ত ত্রিষ্ঠুভ্ ত্রিষ্টুভ, ত্রিষ্ঠুভ্ [ triṣṭubha, triṣṭhubh ] বি. সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. ত্রি + স্তুভ্ + ক্বিপ্]।
ত ত্রিষ্টুভ ত্রিষ্টুভ, ত্রিষ্ঠুভ্ [ triṣṭubha, triṣṭhubh ] বি. সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. ত্রি + স্তুভ্ + ক্বিপ্]।
ত তোশা তোশা [ tōśā ] বি. মূল্যবান জিনিসপত্র; [ফা. তোশা]। তোশাখানা বি. মূল্যবান জিনিসপত্রের ভাণ্ডার; মূল্যবান আসবাব বা পোশাকপরিচ্ছদ রাখার ভাণ্ডার।
ত তোরণ তোরণ [ tōraṇa ] বি. সিংহদ্বার, সদর প্রবেশদ্বার, ফটক, প্রবেশদ্বার (‘হও মৃত্যু-তোরণ উত্তীর্ণ’: রবীন্দ্র)। [সং. √ তুর্ (ত্বরা) + অন]।