তোষামোদ

তোষামোদ [ tōṣāmōda ] বি. ১. মনোরঞ্জন; ২. খোশামোদ, চাটুবৃত্তি, স্তাবকতা, মোসাহেবি। [সং. তোষ + আমোদ, খোশামোদ শব্দের প্রভাবে গঠিত]। তোষামুদে বিণ. চাটুকার, খোশামোদ করতে অভ্যস্ত এমন।

তালেগোলে

তালেগোলে [ tālē-gōlē ] ক্রি-বিণ. বিশৃঙ্খলার মধ্যে, গোলমালের মধ্যে (তালেগোলে আসল কথাটাই ভুলে গেছি)। [বাং. তাল১ + এ + গোল (গোলমাল) + এ]।

তালাক

তালাক [ tālāka ] বি. ১. মুসলমানদের বিবাহবিচ্ছেদ; ২. স্ত্রী-ত্যাগ (বউকে তালাক দিয়েছে)। [আ. তলাক্]।

তন্মাত্র

তন্মাত্র১ [ tanmātra ] ক্রি-বিণ. সর্ব. কেবল সেইটুকুই (তন্মাত্র দেখিয়াছি)। ☐ বিণ. কেবল সেই পরিমাণ (তন্মাত্র বস্তু)। [সং. তদ্ + মাত্র]। তন্মাত্র২ [ tanmātra ] বি. ১. (সাংখ্যদর্শনে) ক্ষিতি, অপ্, তেজঃ, মরুত্ ও ব্যোম এই সূক্ষ্ম অমিশ্র পঞ্চভূত; ২. শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ-পঞ্চভূতের এই পাঁচটি গুণ। [সং. তদ্ + মাত্রা (সমাসান্ত)]।

তন্তুজ

তন্তুজ বিণ. তন্তু বা তাঁত থেকে উত্পন্ন (তন্তুজ শাড়ি)।

তন্তু

তন্তু [ tantu ] বি. ১. সুতো; ২. আঁশ; ৩. তাঁত। [সং. √ তন্ + তু]। তন্তুকীট বি. গুটিপোকা, silkworm. তন্তুজ বিণ. তন্তু বা তাঁত থেকে উত্পন্ন (তন্তুজ শাড়ি)। তন্তুজীবী বি. তাঁতি। তন্তুনাথ বি. মাকড়সা। তন্তুবায় (অপ্র.) তন্তুবাপ বি. তাঁতি। [সং. তন্তু + √ বে + অ, তন্তু + √ বপ্ + অ]।