ত তেল দেওয়া তেল দেওয়া ক্রি. বি. ১. যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; ২. (আল.) হীনভাবে তোষামোদ করা।
ত তেলাকুচো তেলাকুচা, (কথ্য) তেলাকুচো [ tēlā-kucā, (kathya) tēlā-kucō ] বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]।
ত তেলাকুচা তেলাকুচা, (কথ্য) তেলাকুচো [ tēlā-kucā, (kathya) tēlā-kucō ] বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]।
ত তেলা তেলা [ tēlā ] বিণ. ১. তৈলাক্ত; ২. মসৃণ, পিচ্ছিল (তেলা মাথা)। [বাং. তেল + আ]। তেলা মাথায় তেল দেওয়া — ক্রি. বি. যার প্রচুর আছে তাকে আরও দেওয়া।
ত ত্রিংশ ত্রিংশ [ triṃśa ] বিণ. ৩ সংখ্যক বা ৩ সংখ্যার পূরক। [সং. ত্রিংশত্ + অ]। ত্রিংশত্ বি. বিণ. ৩ সংখ্যা বা সংখ্যক, ত্রিশ। ত্রিংশত্তম বিণ. ত্রিংশ, ত্রিশসংখ্যক (ত্রিংশত্তম অধ্যায়)। স্ত্রী. ত্রিংশত্তমী।